spot_img

২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৯৫ যুব নেতা

আগামী ১-৭ মার্চ রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব বা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বৃদ্ধির আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই আয়োজনে পিছিয়ে নেই বাংলাদেশের অংশগ্রহণও।

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবার ৯৫ জন তরুণ-তরুণী বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। এছাড়া নতুন নতুন ধারণার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও বড় আঙ্গিকে তুলে ধরবেন। একইসঙ্গে তাদের সুযোগ হবে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অনন্য দেশ রাশিয়াকে খুব কাছ থেকে জানার ও দেখার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটি। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসির কনস্যুলার আশিক ইমরান, বিশ্ব যুব উৎসব রাশিয়ার বাংলাদেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন হায়দার।

সংবাদ সম্মেলনে তারা জানান, এই আয়োজনের মাধ্যমে বিশ্বের ১৮০টি দেশের সম্মুখে বাংলাদেশ তার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে পারবে। আমরা আশা করি, বাংলাদেশের তরুণ-তরুণীরা এই উৎসবে সর্বোচ্চভাবে অংশগ্রহণ করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবেন। আয়োজনে বিশ্বের ২০ হাজারযুব নেতা অংশ গ্রহণ করছেন এবং এর মধ্যে বাংলাদেশ থেকে ৯৫ জন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব প্রতিনিধিরা এই উৎসবে অংশগ্রহণ করে তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। বাংলাদেশের ৯৫ জন তরুণ-তরুণী বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলায় অংশগ্রহণ করবেন। তারা বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং সমৃদ্ধ ইতিহাস। এছাড়া মূল আয়োজন শেষে কিছু অংশগ্রহণকারী ফেস্টিভ্যালের অংশ হিসেবে সুযোগ পাবেন রিজিওনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। এই প্রোগ্রামে তারা রাশিয়ার ভিন্ন ভিন্ন ৩০টি শহরে এক সপ্তাহ অবস্থানের সুযোগ পাবেন। যার ফলে তারা বিশ্বনেতাদের সঙ্গে পরিচয়ের সাথে সাথে চাক্ষুষ রাশিয়ান কালচার সম্পর্কে জানতে পারবেন এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজ দেশে ফিরে তার কাজে লাগাতে পারবেন।

বক্তারা বলেন, এই বিশাল উৎসবের জন্য রাশিয়া ইতিমধ্যে অনেক প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসবের অংশগ্রহণকারীদের জন্য রাশিয়া রেখেছে নানান চমক। এসব চমকের মধ্যে রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শনী, রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং সংস্কৃতি তুলে ধরা; বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনী, বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন; বিভিন্ন বিষয়ে কর্মশালা এবং আলোচনা সভা। এছাড়া রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করা এই ফেস্টিভ্যালের অন্যতম লক্ষ্য। এই উৎসবের ভ্যেনুতে বাংলাদেশের জন্য ইতিমধ্যে একটি স্টল নেওয়া হয়েছে। এই স্টলটি থেকেই বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে। এখান থেকে বাংলাদেশের পর্যটন সেক্টর, লোকশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, মিষ্টি ও খাবার প্রদর্শন করা হবে। এছাড়া থাকবে সংশ্লিষ্ট বিষয়ে আকর্ষণীয় লিফলেট ও বিভিন্ন উপহার।

তারা বলেন, বিশ্ব যুব উৎসব ২০২৪-এর জন্য ৩০০ জন গাইডের প্রশিক্ষণ সিরিয়াসে (সোচি) শুরু হয়েছে। এই গাইডরা ১৮০টি দেশের ১০ হাজার বিদেশি এবং ১০ হাজার রাশিয়ান অংশগ্রহণকারীকে উৎসবে স্বাগত জানাবেন। এছাড়া তারা ১০টি থিমেটিক রুটের মাধ্যমে রাশিয়ার সম্ভাবনা, সাফল্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরবেন বিশ্ব যুব উৎসবে অংশ নেওয়া তরুণদের কাছে। তারা রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেবেন।

এছাড়া বাংলাদেশের তরুণ-তরুণীরা এই উৎসবে সর্বোচ্চভাবে অংশগ্রহণ করবেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবেন বলেও এসময় আশা প্রকাশ করেন তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss