spot_img

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

‘বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহর ওপর কড়া নজর রাখছে ভারত’

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহর ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

শনিবার (২৩ মার্চ) এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যু বিরোধী আক্রমণে ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী ইতিবাচক পদক্ষেপ নেবে। ভারতীয় নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট। ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে?’
এছাড়া ভারতের পতাকাবাহী কোনও জাহাজ হুথিদের হামলার শিকার হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী নিরাপদ এবং আরও সুরক্ষিত ভারত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার জন্য ‘ইতিবাচক পদক্ষেপ’ নেবে বলে বাহিনীটির প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছেন। গত ১০০ দিনে দেশটির নৌবাহিনীর গৃহীত জলদস্যুতা বিরোধী এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে শনিবার তিনি একথা বলেন।

নয়াদিল্লির নবনির্মিত নৌসেনা ভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতীয় নৌবাহিনীর এই প্রধান (সিএনএস) বলেন, ‘কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ’ সমুদ্রে হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি।

অ্যাডমিরাল কুমার বলেন, ‘আপনারা যেমন জানেন, এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ হাইজ্যাক করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা এখন এটির ওপর সতর্ক নজর রাখছি। মূলত এটিকে এখন জলদস্যু জাহাজ হিসেবে ব্যবহার করা হবে নাকি (অন্যকোনও জাহাজ ছিনতাইয়ের জন্য এটিকে) জলদস্যুদের মাদার জাহাজ হিসেবে ব্যবহার করা হবে সেদিকে নজর রাখা হচ্ছে। তাই, সোমালি জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর ওপর আরও ঘনিষ্ঠ নজরদারি করতে চলেছি আমরা।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss