spot_img

১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্কুল বন্ধ

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং তীব্র তাপপ্রবাহের এক সপ্তাহের ছুটি মিলিয়ে এক মাস ৩ দিন পর খুলেছে দেশের স্কুলগুলো। এমন এক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে যখন দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরইমধ্যে অভিভাবকদের তীব্র আপত্তির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন,তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ থাকবে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তার বেশি হলে সেসব অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। তাপমাত্রা সব জেলায় সমান নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রামে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্কুল বন্ধ করার মত পরিস্থিতি হয়নি।

এর আগে জানুয়ারি মাসেও তীব্র শীতের কারণে প্রায় দশ জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তবে যেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল সেখানে স্কুল খোলা ছিল। তীব্র গরমেও একই পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চালু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলেই প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধারণা রাখা চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক; তাই শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে। মন্ত্রণালয়ের এতে কোনো সমস্যা নেই। কিন্তু মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলামের কারণে অনলাইন ক্লাস নেয়া সম্ভব না।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss