spot_img

২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফরিদপুরে বজ্রপাতে একই মাদ্রাসার ২১ ছাত্র আহত

বজ্রপাতে ফরিদপুরের নগরকান্দায় একটি মাদ্রাসার ২১ ছাত্র আহত হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনা তুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জন ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবাই মাদ্রাসার নূরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদ্রাসার মাঠে বজ্রপাতে আঘাত করে। এতে ২১ শিক্ষার্থী আহত হয়। মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

হাসপাতালে ভর্তি ছাত্ররা হলো- হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ, বায়েজিদ।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার বলেন, “মাদ্রাসার কয়েকজন ছাত্রকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালে যাদের আনা হয়েছিল তারা প্রত্যেকেই আতঙ্কগ্রস্ত ছিল। ভয় পেয়ে তারা মূলত অসুস্থ হয়ে পড়ে। তবে কারও গুরুতর কিছু হয়নি। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।”

প্রসঙ্গত এ বছর বাংলাদেশে বেশি গরমের মতো বৃষ্টিপাতও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এ বছর দেশে বজ্রপাত বাড়ারও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এ বছর দেশে বজ্রপাত বাড়ার আশঙ্কা, বাড়তে পারে মৃত্যুএ বছর দেশে বজ্রপাত বাড়ার আশঙ্কা, বাড়তে পারে মৃত্যু

আবহাওয়াবিদ এবং বিশ্লেষকরা বলছেন, এবার তাপ বেশি হওয়ার কারণে বজ্রপাত বেশি হবে। আর একইসঙ্গে বর্ষাকালের দৈর্ঘ বেড়ে যাওয়ার কারণে বজ্রপাতের পরিমাণ বেশি হবে। অন্যদিকে বজ্র প্রতিরোধ ব্যবস্থার অপ্রতুলতা এবং অসচেতনতার কারণে মৃত্যুও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss