spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লায়লার ধর্ষণ মামলায় প্রিন্স মামুন গ্রেপ্তার

আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় বন্ধু লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় সোমবার (১০ জুন) রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রবিবার (৯ জুন) প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এরপর সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে। কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে। মঙ্গলবার (১১ জুন) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss