spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কমলাপুর স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীর কমলাপুরের রেলওয়ে স্টেশনে “চট্টলা এক্সপ্রেস” ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss