spot_img

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রামপুরায় বিটিভি ভবনে আগুন

কোটা সংষ্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটে আগুন দিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে উত্তেজিত কোটা আন্দোলনকারীরা হামলা চালান।

বিটিভির একজন সংবাদকর্মী জানান, হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা। ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন।

এর আগে সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালের দিকে রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দেয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss