spot_img

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তী সরকারে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও আগামীকাল (শুক্রবার) আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন। এ সংখ্যা হতে পারে ৫ জন। তবে তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাষ্ট্রপতির কর্মসূচি থেকে জানা যায়, ১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss