spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটকের অভিযোগ

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সাংসদ রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

তিনি জানান, সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি৷

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের একাধিকবার মুঠোফোনে ও বার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss