spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দীপু মনির ৪ ও জয়ের ৫ দিনের রিমান্ড

বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss