spot_img

২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকায় করোনায় আক্রান্ত কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে। তাকে জিঞ্জিরায় করোনার জন্য বিশেষায়িত ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রবিবার অসুস্থ বোধ করায় ওই কারারক্ষীর করোনা সংক্রমণ সন্দেহে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে জিঞ্জিরা ২০ শয্যা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: বিআইটিআইডিতে আরো চার করোনা রোগী শনাক্ত

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগারে কখনো ডিউটি করেননি। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে পুরোনো কারাগারে ডিউটি করেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দিদের বিষয়টি দেখভাল করেন ওই কারারক্ষী।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss