spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শ্রমিক ছাঁটাই না করার আহ্বান সেতুমন্ত্রীর

শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। সেজন্য এই দুর্দিনে তাদের ছাঁটাই না করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার নিজ বাসভবনে ব্রিফিংকালে মালিকদের প্রতি এই আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘা’র মতো অবস্থা হবে। সেজন্য বিষয়টি বিজিএমইএসহ সংশ্লিষ্টদের মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানান তিনি।

শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান সেতুমন্ত্রী।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss