spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এপর্যন্ত ১৯ পুলিশ সদস্য মারা গেলেন করোনায়

করোনায় মারা গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। পুলিশ সদর দপ্তর সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত করোনাযুদ্ধে মারা গেলেন ১৯ জন পুলিশ সদস্য।

সবশেষ ৭ জুন সকাল পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত

পুলিশ কর্মকর্তাদের দাবি, আক্রান্ত সহকর্মীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তারা করেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ থাকায় একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ১১টি আবাসিক হোটেল ভাড়া করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে আরো ১৮ জন পুলিশ সদস্য করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss