spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, সংক্রমিত ৩০৯৯

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

আইইডিসিআরের বরাত দিয়ে মোট সুস্থের সংখ্যা নিয়ে তিনি বলেন, দেশে করোনা থেকে মোট ৩৪ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন। বাড়ি ও হাসপাতালে থেকে এসব রোগীরা সুস্থ হয়েছেন।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss