spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না কাল

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। বনানী, মহাখালী এবং আশপাশের এলাকায় দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এমনটা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টারমিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য ৭ জুলাই দুপুর সাড়ে ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বলা হয়েছে, শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাসের পক্ষ থেকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss