spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮১তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের এই দিনে তিনি কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। আবদুল্লাহ আবু সায়ীদের পৈতৃক নিবাস বাগেরহাটের কচুয়া থানার কামারগাতি গ্রামে। পিতার নাম আযীমউদ্দিন আহমদ। মাতার নাম করিমুন্নেসা।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ‘আলোকিত মানুষ চাই’ স্লোগনটি সামনে রেখে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। মূলত বইপড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের হাজার হাজার পাঠকের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তিনি।

তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক, টিভি ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন কর্মী। তিনি লেখালেখিতে সাহিত্যের প্রায় সকল সাখায় বিচরণ করেছেন। ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন, পরিবেশ দূষণবিরোধী আন্দোলনসহ নানা সামাজিক আন্দোলনে তিনি প্রথম সারির যোদ্ধা। এছাড়াও বাংলাদেশে টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনায় তার নাম কিংবদন্তিতুল্য।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss