spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন পরিচালক কুসুম দেওয়ান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) হয়েছেন রংপুর পুলিশ সেন্টারের কমান্ড্যান্ট কুসুম দেওয়ান।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রংপুর পুলিশ সেন্টারের কমান্ড্যান্ট কুসুম দেওয়ানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) হিসেবে বদলিপূর্বক স্ববেতনের প্রেষণে নিয়োগের নিমিত্তি তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যাস্ত করা হলো।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss