spot_img

৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গফরগাঁওয়ে গলাকেটে হত্যা মসজিদের ইমামকে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বেলদিয়া গ্রামে শনিবার এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের এক ইমামকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মো. আজিম উদ্দিন (৫০) উপজেলার সাধুয়ার পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, রাত ৯টার পর ইমাম হাফেজ মো. আজিম উদ্দিন এশার নামাজ শেষ করে পাশেই নিজ বাড়ি ফেরার পথে সাধুয়ার মার্কেটের সামনে দুর্বৃত্তরা প্রথমে কুপিয়ে পরে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ওসি।

নিহত ইমাম আজিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার জানান, তার স্বামীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না। প্রায় বিশ বছর ধরে তার স্বামী সাধুয়ার পশ্চিমপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss