spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন, এখন কাকে নিয়ে খেলবেন

বিএনপিকে ওবায়দুল কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাকে নিয়ে আপনারা আমাদের কত রং দেখালেন, কত জাদুই বা দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন?
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২.৮ শতাংশ। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ বিভিন্ন মিডিয়া উপস্থিত ছিল। নির্বাচনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি।

ভিসা নীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন স্বপ্ন দেখছেন কখন বিশাল নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss