spot_img

২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দলীয় জোট

আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে ১১ দল রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগনকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। আগামী ২৮ মার্চ শীর্ষনেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গঠনের পর বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিরোধীজোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং বিএনপি সৈরাচারের দোসরকে বক্তব্য দিতে গিয়ে সংসদকে কলুষিত করেছে।

তিনি বলেন, প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। বিএনপি মেধাহীন লোকদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি জানায় ১১ দল।

হামিদুর রহমান আযাদ বলেন, ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জনআকাঙ্খা পুরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই হাটে হাড়ি ভেঙেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss