spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবারও র‍্যাংকিংয়ের শীর্ষে সাকিব

দলের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও সাকিব নিজের জাত চিনিয়ে চলছেন। আর এরই ধারাবাহিকতায় টি-২০ ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারো এক নম্বরে উঠে এসেছেন তিনি।

টি-২০ তে আজ প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ শুরুর আগমুহূর্তে দারুণ এক সুখবর পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের উত্থানে শীর্ষস্থান হারিয়েছেন সাময়িক সময়ের জন্য শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বছরের পর বছর এভাবে শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড সাকিব ছাড়া আর কারো নেই।

আজ (বুধবার) আইসিসির ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। তার চেয়ে অনেকটা পিছিয়ে দুইয়ে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট ২৭৫।

যুগ্মভাবে তিনে আছেন নামিবিয়ার জে জে স্মিত (১৬১ পয়েন্ট) এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (১৬১ পয়েন্ট)। চার এবং পাঁচে আছেন যথাক্রমে ওমানের জিসান মাকসুদ (১৬০) এবং স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন (১৫১)।

৫০ ওভারের ফরম্যাটেও সাকিব এক নম্বর অল-রাউন্ডার। তার রেটিং পয়েন্ট ৪১৬। দুইয়ে থাকা মোহাম্মদ নবী ২৯৪ পয়েন্ট নিয়ে অনেক পিছিয়ে আছেন। শুধু সাদা পোশাকে ৩৩৪ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব ৪ নম্বর অলরাউন্ডার। ৪৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস (৩৪৮ রেটিং) এবং ভারতের রবীন্দ্র জাদেজা (৩৩৪ রেটিং) নিয়ে আছেন যথাক্রমে দুই এবং তিন নম্বরে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss