spot_img

৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি

একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হতেই ঢামাডোল বেজে উঠেছে আরেকটির। পরপর দুই বছরে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান-আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ না হতেই চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে।

এরই মধ্যে আইসিসি থেকে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের গ্রুপিং। বাংলাদেশ এবার খেলবে সরাসরি সুপার টুয়েলভ পর্বে এবং সুপার টুয়েলভে বাংলাদেশ রয়েছে ভারত-পাকিস্তানের গ্রুপ-২ তে। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ড থেকে উঠে আসা দুটি দল।

আইসিসি শুধু গ্রুপিংই প্রকাশ করেনি। সূচিও জানিয়ে দিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা ‘এ’ গ্রুপ রানারআপদের। ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, ২৭ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)।

আগামী (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি

১ম ম্যাচ: বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানারআপ, ২৪ অক্টোবর, বেলেরিভ ওভাল, হোবার্ট।
২য় ম্যাচ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি।
৩য় ম্যাচ: বাংলাদেশ-গ্রুপ ‘বি’ বিজয়ী, ৩০ অক্টোবর, দ্য গ্যাবা, ব্রিসবেন।
৪র্থ ম্যাচ: বাংলাদেশ-ভারত, ২ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড।
৫ম ম্যাচ: বাংলাদেশ-পাকিস্তান, ৬ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss