spot_img

২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রেঞ্জার্সকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট

নির্দিষ্ট সময়ের খেলা ১-১ এ ড্র থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে রেঞ্জার্সকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট

প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। এক ঘণ্টা পূর্ণ হওয়ার তিন মিনিট আগে গোল পেয়ে যায় রেঞ্জার্স। ১২ মিনিট বাদে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট।

পরে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময় শেষেও ম্যাচ থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে রেঞ্জার্সকে ৫-৪ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঙ্কফুর্ট।

অ্যারোন রামসে স্পট কিক মিস করার পর রাফায়েল বোরে দুরন্ত শটে লক্ষ্যভেদ করলে ফ্রাঙ্কফুর্টের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

নির্ধারিত সময়ে আইয়োদেতে আরিবো গোলে এগিয়ে যায় স্কটিশ রেঞ্জার্স। পরে বোরের গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss