spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার স্বর্ণ জিতলেন হোমায়রা

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) তৃতীয় দিনে বাংলাদেশকে আরও একটি স্বর্ণ এনে দিলেন হুমায়রা আক্তার অন্তরা। এ নিয়ে আজ মঙ্গলবার তিনটি স্বর্ণ পেল বাংলাদেশ। মেয়েদের কারা‌তে ডি‌সি‌প্লিনের কু‌মি অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রে‌ণি‌তে নেপালকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন হুমায়রা।

এর আগে মঙ্গলবার মেয়েদের কারা‌তে ডি‌সি‌প্লিনের কু‌মি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রে‌ণি‌তে ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে সোনার পদক এনে দেন মারজানা আক্তার পিয়া।

এছাড়াও তৃতীয় দিনের শুরুতে মঙ্গলবার বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দেন মোহাম্মদ আল-আমিন। কারা‌তে ডি‌সি‌প্লিনের কু‌মি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রে‌ণি‌তে পা‌কিস্তা‌নের প্র‌তি‌যোগী‌কে ৭-৩ প‌য়ে‌ন্টে উ‌ড়ি‌য়ে দি‌য়ে স্বর্ণ জেতেন আল-আমিন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss