spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইয়াসিন বোনোর নৈপুণ্যে ইউরোপা লিগ ‍জিতলো সেভিয়া

টাইব্রেকারে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর অসামান্য নৈপুণ্যে সপ্তমবারের মতো ইউরোপা লিগ জিতেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার (৩১ মে) রাতের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি।

টাইব্রেকারে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর অসাধারণ সেভ করে নায়ক বনে যান তাদের গোলরক্ষক ইয়াসিন বোনো।

এর আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার গোলে প্রথমে লিড নেয় জোসে মরিনিয়োর শিষ্যরা। তবে মানচিনির আত্মঘাতী গোলে সমতায় আসে সেভিয়া।

টাইব্রেকারে রোমার মাত্র একজন জালের দেখা পান, দলের প্রথম শটে গোল করেন ব্রায়ান ক্রিস্তান্ত। তাদের দ্বিতীয় শট নেওয়া জানলুকা মানচিনির প্রচেষ্টা পা দিয়ে রুখে দেন বোনো। ইবানেসের শটেও ঠিক দিকে লাফ দেন তিনি, বলে অবশ্য হাত লাগাতে পারেননি, পোস্টে লাগে বল। সেভিয়া এগিয়ে যায় ৩-১ এ।

চতুর্থ শুটার গনসালো মনতিয়েলের শট পোস্টে লাগলে ক্ষনিকের জন্য আশা জাগে রোমার। তবে শট নেওয়ার আগেই গোলরক্ষক রুই পাত্রিসিও গোললাইন থেকে এগিয়ে যাওয়ায় আবার শট নেওয়ার সুযোগ পান মনতিয়েল। এবার কোনো ভুল নয়। বল জড়ায় জালে, শিরোপা জয়ের উৎসব শুরু হয় সেভিয়ার।

ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উঁচিয়ে ধরেছিল। ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা।

অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এবার তাকে ফিরতে হলো খালি হাতে, মন বেজার করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss