spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্যাটিংয়ে বাংলাদেশ, টস জিতলেন মাশরাফি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে প্রথমে বোলিং করবে চামু চিবাবার জিম্বাবুয়ে।

এ ম্যাচ দিয়ে আবারও বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি। বিশ্বকাপের পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন তিনি।

এরপর আর কোনো খেলা না থাকায় মাঠে নামা হয়নি মাশের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ওয়ানডেতে মাঠে নামছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss