spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অভিষেকেই জামাল ভূঁইয়া চমকে জিতলো সোল দা মায়ো

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে রোববার (২৭ আগস্ট) অভিষেক হয়েছে বাংলাদেশের জামাল ভূঁইয়ার। টরেনো ফেডারেল ‘এ’ লিগে জামাল ভূঁইয়ার গোলে তার দল ২-১ গোলে হারিয়েছে জার্মিনাল দা রসনকে।

সোল দা মায়ো জামাল ভূঁইয়ার অভিষেক ম্যাচটি খেলেছে লাল-সবুজ রঙের জার্সি পরে। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ক্লাবে। শেখ রাসেল ক্রীড়া চক্রেও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার। মাঠে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

৩০ মিনিটে ভালদেবেনিতোর গোলে এগিয়ে যায় জামালের সোল দা মায়ো। ১-০ ব্যবধানে এগিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জামাল ভূঁইয়ারা। খেলার ৮০ মিনিটে পেনাল্টি পায় সোল দা মায়ো। জামাল ভূঁইয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে একটি গোল শোধ করে ব্যবধান কমায় জার্মিনাল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss