spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস ভাগ্য জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রত্যাশামতোই আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। লাহোরের প্রচণ্ড গরম মাথায় রেখেই কোনো চিন্তা না করে ব্যাটিং বেছে নিয়েছেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

তবে মাঠে নামার আগের দিন মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগার শিবির। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। শান্ত বাদ পড়ায় নতুন করে দলে যুক্ত হয়েছেন লিটন দাস।

অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss