spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার করোনার হানা দিল্লি ক্যাপিটালসে

এবারের আইপিএল আসর এলোমেলো করে দিয়েছে করোনাভাইরাস। সময়সূচিতো পিছিয়েছেই পাশাপাশি এর সঙ্গে লড়তে হচ্ছে বিভিন্ন ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের। আসরের আগেই চেন্নাই সুপার কিংসে দেখা দেয় করোনার প্রকোপ। চেন্নাইয়ের পর এবার দিল্লি ক্যাপিটালস দলেও হানা দিয়েছে করোনাভাইরাস। দলটির সহকারী ফিজিওথেরাপিস্ট করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, দুবাইয়ে পৌঁছানোর পর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে তৃতীয়বার পরীক্ষার ফল পজিটিভ আসে। তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আরো দুটি করোনা পরীক্ষা করানো হবে তার।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়, দুবাই পৌঁছানোর পরে কোনও ক্রিকেটারের কাছাকাছি আসেনি আমাদের ফিজিওথেরাপিস্ট। আশা করছি, ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবেন তিনি।

চেন্নাই, দিল্লির পর অন্য দলগুলোও করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে বলে জানায় অনেকে। তবে এর মধ্যেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss