spot_img

২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ পর্যটকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে খইয়াছড়া ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। নিহত পর্যটকেরা হলেন কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার বাসিন্দা অঞ্জন বড়ঁঈ (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)।

জানা গেছে, মঙ্গলবার সকালে কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খইয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন। পানির স্রোত বেশি হওয়ায় পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝর্ণা না দেখেই ফেরত আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছের ভেঙ্গে নিচে পড়ে৷ এতে বিদ্যুতায়িত গাছের ডালের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু হয়। সাথে থাকা বাকি দুজন বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিফাত সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সাথে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।

এ বিষয়ে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঝর্ণায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি৷ বিস্তারিত কিছু জানা নেই। খোঁজখবর নিচ্ছি। ‘

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss