spot_img

১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজারে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার উখিয়াতে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী ছিলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০), হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া থেকে পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনই একই এনজিও সংস্থার কর্মী এবং সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss