spot_img

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙামাটির রাজস্থলীতে খাদ্যের সন্ধানে লোকারয়ে হানা দেওয়া বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা (৪৫) ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সকালে ঘর থেকে বের হয়ে নিজস্ব ক্ষেতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলাবাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের(ইউপি) ৬নংওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলাগাছ খেতে আসলে হাতিরদলের সামনে পড়ে গেলে তাকে পা দিয়ে পিষ্ট করে বন্যহাতি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss