spot_img

৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামে এক মৌলানা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা গেট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মৌলানা মুছা মোজাদ্দেদী (রঃ) এর বড় সন্তান। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, তিনি সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাহ্চান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক মৌলানা এস এম বোরহান উদ্দিন জানান, তিনি সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান যান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ও চালক পালিয়ে গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss