spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রাজু (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় দাঁতমারা ইউনিয়নের হেয়াকোর ফেনী-খাগড়াছড়ি সড়কের বালুটিলার কড়ইবাড়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়ার মৃত সাইদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেয়াকোর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল।

তিনি জানান, খাগড়াছড়ি থেকে একটি বাস ফেনীর দিকে যাচ্ছিল। হেয়াকোর ফেনী-খাগড়াছড়ি সড়কের বালুটিলার কড়ইবাড়ান এলাকায় যাত্রীবাহী বাস মোটারসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অরোহী মো. রাজু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss