spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জম্মু-কাশ্মীরে ফোন, ইন্টারনেট চালু

কড়া নিরাপত্তার মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। ল্যান্ডলাইন ফোন, ইন্টারনেট পরিষেবা আজ থেকে চারু করা হয়েছে স্বল্প পরিসরে। এছাড়া আগামী সোমবার থেকেই খুলছে স্কুল ও সরকারি দফতর।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার সকাল থেকে পাঁচ জেলায় চালু হয়েছে টুজি ইন্টারনেট পরিষেবা। জম্মু, রেয়াসি, সাম্বা, কাঠুয়া, এবং উধমপুর- এই পাঁচ জেলায় প্রাথমিক পরিষেবা চালু হয়েছে। শুক্রবারই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার থেকে খুলবে স্কুল এবং সরকারি দফতর। জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ধাপে ধাপে বাকি জেলাতেও চালু হবে ইন্টারনেট পরিষেবা।

৩৭০ ধারা বাতিলের দিন তিনেক আগে থেকেই কাশ্মীরে ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। জম্মুতে কিছু জায়গায় সাময়িক পরিষেবা চালু হলেও তা মোটেই সার্বিক ছিল না।

কারফিউ, ইন্টারনেট বন্ধ, ইত্যাদি নিয়ে একটি মামলার প্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই বলে দিয়েছে, এক রাতে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হবে না। ওখানে শান্তি ফেরাতে সময় লাগবে। কেন্দ্র সেই সময় নিক। আমরা চাই উপত্যকায় শান্তি বিরাজ করুক। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদীরা যাতে ইন্টারনেট ব্যবহার করে নাশকতা না করতে পারে, সে কারণেই এই পদক্ষেপ। ২০১৬ সালে বুরহান ওয়ানি-সহ তিন জঙ্গির মৃত্যুর পরও ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল কাশ্মীরে। খবর দ্য ওয়াল এর।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss