spot_img

২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ফিরলেন

নিখোঁজ হওয়ার ৮ দিনের মাথায় তরুণ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে।

শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টারপাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়।

এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবার থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে ৩ সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান রংপুর থেকে ভাড়া গাড়িতে ঢাকায় রওনা হন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান।

এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী আবিদা নূরের সঙ্গে মোবাইলফোনে কথা হয় আদনানের। তিনি সাভার যাচ্ছেন বলে জানান। এরপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss