spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৫৪ দিন পর করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৭ জনের।

এর আগে গত ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর করোনায় আজই সর্বোচ্চ মৃত্যুর খবর এল।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৭২৭ জনের রিপোর্ট পজিটিভি আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার (২২ জুন) ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৬ জনের মৃত্যু এবং ৪ হাজার ৮৪৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গতকাল নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

আরো পড়ুন: রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরো ১৬ মৃত্যু

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss