spot_img

১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ‘বিটিসিএলএফ’র বৃহত্তর শাখার কমিটি গঠন

চট্টগ্রামে তরুণ লেখকদের সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ (বিটিসিএলএফ) এর বৃহত্তর শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ (১৮ আগস্ট) বুধবার, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, বৃহত্তর চট্টগ্রাম শাখার ২০২১-২২ কার্যবর্ষের জন্য মুন্সি মুহাম্মদ জুয়েলকে সভাপতি এবং আতিক উল্লাহ আল মাসউদকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।

বিজ্ঞাপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’-প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম'(বিটিসিএলএফ)। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে এ প্লাটফর্ম ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss