spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা এলো

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান এসে পৌঁছেছে। শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী ফ্লাইটটি।

স্বাস্থ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৭ কর্মকর্তা বিকাল ৩টার দিকে টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেয়ার ঘোষণা দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss