spot_img

৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অক্ষয় কুমারের মা মারা গেছেন

দুই দিন ধরে আইসিউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ৯টা ৫৫ মিনিটে টুইট করে এই দুঃসংবাদ নিজেই জানান বলিউড খিলাড়ি।

এর আগে মায়ের অসুস্থতার খবর শুনে সোমবার সকালে লন্ডন থেকে তড়িঘড়ি দেশে ফেরেন অক্ষয় কুমার। সেখানে রঞ্জিত তিওয়ারির ‘সিন্ড্রেলা’ ছবির শুটিং করছিলেন তিনি।

তার আগের দিন রাতে অভিনেতার মাকে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তার স্ত্রী টুইঙ্কেল খান্না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেই চলে গেলেন না ফেরার দেশে।

লন্ডন থেকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সে সময় নির্মাতাদের অক্ষয় জানান, যে যে দৃশ্যে তিনি নেই, সেই দৃশ্যগুলোর শুটিং যেন করে নেন পরিচালক। রঞ্জিত তিওয়ারির এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। লন্ডনেই এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss