spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মোটরসাইকেল-ইজিবাইকের কারণে সড়কে ৪০ শতাংশ দুর্ঘটনা বেড়েছে: সেতুমন্ত্রী

মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, গত অর্থবছরের চেয়ে এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ শতাংশ বেড়ে গেছে। সড়ক নিরাপত্তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বব্যাংকও এ ব্যাপারে সতর্ক।’

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন তিনটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়ন কাজের বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির দরকার নাই। পায়রাসহ সবগুলো সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।

এ সময় মন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ছয়টি সেতু উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংসদ সদস্য বেনজির আহমদ, সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss