spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একদিনে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৩ জন। এর আগে গতকাল (শনিবার) ৩৫ জনের মৃত্যু এবং ১ হাজার ১৯০ জন রোগী শনাক্ত হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ১২৮ জনের। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬২৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ২২৫ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৯১৬, ময়মনসিংহে ২৭, চট্টগ্রামে ১৫০, রাজশাহীতে ৭০, রংপুরে ৬৮, খুলনায় ৯৫, বরিশালে ১১, সিলেটে ৪৬ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৪৩ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ২১ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ১৯, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ০, সিলেটে ২, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ৫ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss