spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বুধবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বরাদ্দ পাওয়া টিকার মধ্যে রয়েছে ফাইজারের ৭১ লাখ ডোজ ও মডার্নার ১৮ লাখ ডোজ।

ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ ৪ মাসে পাওয়া যাবে। আশা করা যায়, এই সময়ের মধ্যে আমরা আরও টিকা পাব।

তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ফেসবুক পোস্টে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss