spot_img

১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ধামাকার সিওও রানাসহ গ্রেপ্তার ৩

প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে ই কমার্স কোম্পানি ধামাকা শপিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের করা মামলায় মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরে সংবাদ সম্মেলন করে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম খান নামের এক ব্যবসায়ী গত ২৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, গত ২০ মার্চ ধামাকা শপিংয়ের ফেইসবুক পেইজে বিভিন্ন ভার্চুয়াল সিগনেচার কার্ডের মাধ্যমে পণ্য কেনার অফার দেওয়া হয়। সে অনুযায়ী পণ্য কেনার জন্য ৮৪টি ইনভয়েসের মাধ্যমে ১১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন শামীম খান। ধামাকা অর্ডার কনফার্ম করে তাকে ইমেইল ইনভয়েস পাঠায়।

কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে পণ্য না পেয়ে বাদী ৫০ দিন পর ধামাকার হেল্প লাইনে যোগাযোগ করেন। তথনও তাকে অপেক্ষা করতে বলা হয়।

আরো পড়ুন: ধামাকার চেয়ারম্যান-পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

এজাহারে বলা হয়, আরও এক মাস পর পণ্য না দিয়ে ধামাকার এমডি ও পরিচালক (অপারেশনস) স্বাক্ষরিত ১১ লাখ ৫৫ হাজার টাকার দুটি চেক বাদীকে দেওয়া হয়। কিন্তু ওই চেক নিয়ে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্টে টাকা নেই।

এরপর গত ৫ অগাস্ট ধামাকার সিইও মো. সিরাজুল ইসলামের কাছে গেলে তিনি টাকা না দিয়ে বাদীকে উল্টো হুমকি দেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss