spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আদালতে আত্মসমর্পণ করে ড. ইউনূসের জামিন

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে ড. ইউনূসসহ আরও চারজন জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের চেয়ারম্যান ১০ হাজার টাকা মুচলেকায় ইউনূসসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ড.ইউনূস। বেলা ১১টা ১০ মিনিটে আদালতে আসেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়৷

ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এর মধ্যে রয়েছে- ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি; শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি; এছাড়া কোম্পানির লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি।

এসব অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে ফৌজদারি আইনে মামলা করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss