spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন, নারী একজন। এ সময় চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে মারা গেছেন। আর রাজশাহী ও সিলেটে একজন করে আক্রান্ত হয়েছেন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss