spot_img

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্কুলশিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইতিমধ্যে শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে।’

বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss