spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২০২২ এ হজে যেতে পারবেন বাংলাদেশিরা

করোনা মহামারির কারণে গত দুই বছর হজে যেতে পারেন নি বাংলাদেশের মুসলমানরা। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৯ আগস্ট থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মুসলমানরা পবিত্র ওমরাহ পালন করছেন। আর সার্বিক পরিস্থিতি অনুকূলে আসার প্রেক্ষাপটে আগামী বছর পবিত্র হজে যেতে পারবেন বাংলাদেশিরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পূর্বের প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিগণ ক্রম অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষে হজের অনেক কার্যক্রমের প্রস্তুতি এখন থেকেই শুরু করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss