spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহিঃশত্রু আক্রমণ করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সর্তক থাকতে হবে।

রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ৮১তম বিএমএ লং কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি প্যারেডে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের একাডেমি হিসেবে পরিণত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাডেটরা যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পায় এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেই ধরণের প্রশিক্ষণ ব্যবস্থাও আমরা চালু করেছি।

শেখ হাসিনা বলেন, এই শপথ গ্রহণের মধ্য দিয়েই নবীন ক্যাডেটদের হাতে দায়িত্ব পড়ল, তোমরা দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই দায়িত্ব পালনে সবসময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত।

তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss