spot_img

২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইন্টারনেট থেকে মুছলো মহসিনের আত্মহত্যার ২০২টি ভিডিও

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ভিডিও ফেসবুক থেকে ১৯০টি, ইউটিউব থেকে ৬টি, লাইকি থেকে ৩টি ও টিকটক থেকে ৩টি লিংক অপসারণ করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বিটিআরসির দাখিল করা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। আজ এই প্রতিবেদনের ওপর পরবর্তী আদেশের দিন ধার্য রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা ই রাকিব ।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ব্যক্তির আত্মহত্যার ভিডিও ইন্টারনেট থেকে ছয় ঘণ্টার মধ্যে অপসারণ করতে নির্দেশ দেন। ভিডিওটি যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওইদিন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একইসঙ্গে বিটিআরসিকে এ বিষয়ে বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেন আদালত।

গত বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে নিজে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান। ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই ব্যবসায়ী সম্পর্কে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss